নিজস্ব সংবাদদাতা, নওগাঁ; জেলার রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৯ মে ২০২০) সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের আবাদপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মমিন (৩০) পোরশা উপজেলার নিতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায়, একডালা ইউনিয়নের আবাদপুকুর এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করতে গিয়ে অসাবধানতাবসত এই দুর্ঘটনা ঘটে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে।
আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ
