বান্দরবানে রুমা উপজেলায় কেওক্রাডং পাহাড়ের এর আশেপাশে র্যাব ৭ এর অভিযানে ৪ টি পপি চাষের বাগান ধ্বংস্ব করা হয়েছে।এই সময় ৬০ কেজি পপির রস উদ্ধার হয়।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭ থেকে ১২ টা পর্যন্ত একটানা এই অভিযান পরিচালনা করেন র্য্যব সদস্যরা।
র্য্যব ৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মশিউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তীতে রুমা সদর থেকে ২১ কিঃ মিঃ দূরে কেওক্রাডং পাহাড়ের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায় র্য্যব।এসময় তারা ৪ টি স্হানে ৫ একরের বেশী জায়গা জুড়ে নিষিদ্ধ পপি চাষের বাগান দেখতে পান এবং বাগান গুলো ধংস্ব করে ফেলেন।পরে ওই ৪ টি বাগান থেকে প্রায় ৬০ কেজি পরিমান পপির রস উদ্ধার করেন।
এই অভিযানে কাউকে গ্রেফতার করা না গেলে লেঃ কর্নেল মশিউর জানান,এই বাগান গুলোর মালিক কে তা সনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য বাংলাদেশে পপিচাষ পুরোপুরিভাবে নিষিদ্ধ।এই পপির রস থেকে মরণ নেশা আফিম তৈরী করা হয়।
