লেবানন সংবাদদাতা; লেবানন থেকে দেশে ফিরছেন ৬৪ বাংলাদেশি। আজ রবিবার (২ আগস্ট) রাতে তারা ঢাকায় ফিরবেন।
লেবাননের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে দেশে ফিরে আসছে। প্লেনটি ইতোমধ্যেই বৈরুত এয়ারপোর্ট থেকে রওয়ানা দিয়েছে।
চলতি সপ্তাহে লেবানন থেকে ধাপে ধাপে আরো বাংলাদেশি নাগরিক ফিরে আসবেন।
আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম
