শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আমাদের সমস্ত ফোকাস হচ্ছে শিক্ষার মানের ওপর। তাই যুগোপযোগী পাঠক্রম তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে শিক্ষকদের এবং শিক্ষায়নের পরিবেশের আরও উন্নয়ন করা হবে। এসব কিছুর মধ্য দিয়েই শিক্ষার মান নিশ্চিত করত হবে আমাদের। আশা করছি এসব কার্যক্রমের বাস্তবায়ন আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ১৮তম জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি যে স্বাধীনতা বিরোধী চক্রের অংশ, সেটি তাদের আচার-আচরণই প্রমাণ করে। বিএনপির এই ধরণের আচরণ কোনো নতুন ঘটনা নয়। বিএনপি এর আগেও কোর্ট প্রাঙ্গণের ভেতরে মিছিল করা থেকে শুরু করে তৎকালীন বিচারপতির দরজায় লাথিও মেরেছিল।’

সার্কিট হাউসে এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।