নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের হল বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার (২০ মার্চ ২০২০) সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে বলে  নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর নেহাল আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ  বলেন, করোনাভাইরাস সংক্রমিত হওয়ার প্রভাব এড়াতে কলেজ বন্ধের পর এবার হল বন্ধের নির্দেশ আসলো। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়ে।

তিনি বলেন, আমরা আজ বিকালে ঢাকা কলেজের আট হলের তত্ত্বাবধায়কদের নিয়ে জরুরি বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবো। আগামীকাল সন্ধ্যা ছায়টার আগে আবাসিক ছাত্রদের হল ছাড়তে হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। এ নিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। গতকালই প্রথম বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আর এই করোনা ভাইরাসের পাদুর্ভাবের ফলে প্রাথমিক স্তরের সকল প্রশিক্ষক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৯ মার্চ ২০২০/সিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।