ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন হল রুমে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে মাস্টার শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ্ব হাফেজ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ লতিফসহ জেলা ও উপজেলার সকল নেতৃবৃন্দ।

পরে সম্মেলন শেষে ২৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন হয়। এতে আলহাজ্ব মজিবর রহমান সভাপতি, আলহাজ্ব রায়হান উদ্দীন সহ-সভাপতি ও উসমান গনিকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।