সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ঢাবি ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান দেশে ফিরলে। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। আগামী বুধবার তিনি দেশে ফিরলে সরকারের সাথে আলোচনা করে অধিভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিভুক্তি বাতিলের আন্দোলনে সৃষ্ট অচলাবস্থার পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে ভিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-ভিসি ড. মুহাম্মদ সামাদ গণমাধ্যমকে এ কথা বলেন। এসময় সাত কলেজ অধিভুক্তি নিয়ে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে, তা সমাধানের আশ্বাস দেন তিনি।
