ডেস্ক রিপোর্ট, ঢাকা;  হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক৷

  • আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘উনার শারীরিক অবস্থা তো এমনিতেই সংকটাপন্ন ছিল। আজ আরো অবনতি হয়েছে। তবে আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি।’

চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই মন্ত্রীকে বিদেশ নেয়ার বিষয়ে তারা কোনো মতামত দেননি। বিষয়টি তার পরিবারের ওপর ছেড়ে দিয়েছেন।

  • রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। ৪ জুন কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে স্ট্রোক করেন তিনি। পরে অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর থেকে তার জ্ঞান ফেরেনি। তবে দ্বিতীয়বার করোনা পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।