কিছুদিন আগে পত্রিকায় (দি ডেইলি নিউ এজ, ১৬ অক্টোবর ‘১৯) একটা রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৮৯ কোটি টাকা ব্যয়ে ৪৪ হাজার ৫৯৮ টি এলইডি বাল্ব কিনেছে।
এতে গড়ে প্রতিটি বাল্বের দাম পড়ে ৬৪ হাজার ৮০১ টাকা। সিটি কর্পোরেশন অবশ্য এই রিপোর্টের প্রতিবাদ করেছে। প্রতিবাদ লিপিতে তারা দাবি করে পত্রিকাটি দাম বাড়িয়ে লিখেছে, আসলে গড়ে প্রতিটি বাল্বের দাম পড়েছে ‘মাত্র’ ৩৫ হাজার ১০৫ টাকা!
কাল দেখলাম ঢাকার সেই মেয়র সাহেব আবার নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন। সে সময় তিনি নাকি চোখের পানিও ফেলেছেন, বলেছেন সব কাজ শেষ করতে পারেননি। আবার মেয়র হয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান।
৩৫ হাজার টাকার বাল্বে ঢাকার রাস্তা আলোকিত করার মত বিশাল কাজের পর আর কী কাজ অসমাপ্ত থাকতে পারে, সেটাই বুঝতে পারছি না।
সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের ফেসবুক থেকে
