মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে হাজ্বী পাড়া গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যু্বকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ জুন ২০২০) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজ্বী পাড়া গ্রামে সকাল ১০ টার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলাউদ্দিন নামের এক যু্বকের অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা যায়,বাঁশবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা নিহত আলাউদ্দিন(৩১) মোঃ মফিজুর রহমানের পুত্র। সেই বিয়ে করেছেন তিন বছর আগে, তার স্ত্রীর সাথে আলাদা ঘরে বসবাস করতো।আজ সকালে বেলা বাড়ির আশেপাশের থেকে গন্ধ বের হলে লোকজন দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত লাশ।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদ ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে ঝুলন্তবস্থায় লাশটি দেখতে পাই, লাশ থেকে দুঃগন্ধ বের হচ্ছে, সম্ভবত এটি তিন/ চার দিন আগের লাশ। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রীর মধ্যে কোন ধরণের মনোমালিন্য কারণে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
পরে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানা জানানো হলে, ওসি ফিরোজ হোসেন মোল্লা নেতৃত্ব এসআই মাহবুব অর্ধ গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
