মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডের উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার মহাসড়ক এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মুফিজ নামের এক পথচারী নিহত হয় ।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি ২০২০ )আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার সীমা অটো রি-রোলিং মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে চাকুরীতে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মুফিজ (৩০) নামের এক পথচারী ঘটনাস্থলে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা আহত অবস্তায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় জানা যায়।

নিহতের বাড়ী, ফৌজদারহাট, আব্দুল্লাহঘাটা  পশ্চিমে,গণি মেম্বারের বাড়ীর (ছায়া বাড়ী) মুরহুম মাহবুবুল হক সওদাগর এর দ্বিতীয় পুত্র মোঃ মুফিজ।

এই মৃত্যুতে পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এবং ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ করেছে বলে জানান।

আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/বিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।