মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম); জেলার সীতাকুণ্ড উপজেলার, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস ৯নং ওয়ার্ড কেশবপুর এলাকায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু (দিবারাত্রি) মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২০ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই ফাইনাল খেলায় অংশ নেয়,অলিনগর কিংস্টার বনাম ফ্রেন্ডস ক্লাব।এই দুই দলের খেলায় মধ্যেই চ্যাম্পিয়ান হয় অলিনগর কিংস্টার।
উক্ত খেলায় চ্যাম্পিয়ান দলকে ১০০০০ টাকা ও রানাসআপ দলকে ৫০০০ টাকা করে টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের মাঝে নগদ প্রাইজ মানি ও ট্রপি তুুুলে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি ২০ ) উপজেলার, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কেবশপুর এলাকায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু (দিবারাত্রি) মিনিবার ফুটবল টুর্নামেন্ট সণধ্যায় ৭টা দিকে এই ফাইনাল খেলা আয়োজন করা হয়।
এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,আলহাজ্ব এসএম আল মামুন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ ইসমাইল।
এতে আরো উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ এয়াকুব আলি মেম্বার, মোঃ সালাউদদীন,ওসমান গনী,সোহেল রানা সহ সকল নেতৃবৃন্দ।
