মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডে উপজেলার পৌর বাস ষ্ট্রান্ডের মহাসড়ক এলাকায় মিনিট্রাক ও লরি মুখোমুখি সংঘর্ষে গাড়ির হেলপার নিহত হয়।
আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২০)উপজেলার পৌর বাস ষ্ট্রান্ড মহাসড়ক এলাকায় সন্ধ্যায় ৭টার দিকে এই সড়ক দুঘটনার ঘটনা ঘটে। বলে জানাযায়।
স্থানীয় সূতে জানা যায়,চট্টগ্রাম মুখী একটি মিনি ট্রাক ও অন্য একটি লরির ( চট্টমেট্টো ঢ-৮১-২৫৬০)সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মিনিট্রাকের (পিরোজপুর-ন ১১-০২৩৬)সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলে মিনিট্রাকের হেলপার নিহত হয়।এই দুঘটনায় ড্রাইভার গুরুতর আহত হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে আহতকে সীতাকুণ্ড থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করি।তবে নিহত মিনি ট্রাকের হেলপারের তাৎক্ষনিক কোন পরিচয় জানতে পারেনি।
এই বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জনাব মোঃ শরীফুল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্য পরিচালনা করে আহতকে উপজেলার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করি।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
