নোয়াখালী সংবাদদাতা; জেলার সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলে ইব্রাহীম খলিল দিদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

  • আজ সোমবার (১৫ জুন ২০২০) বাবার মৃত্যুর পাঁচ ঘন্টা পরই দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলি ইউয়িনের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিজিবি অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন মারা যায়। নিহত সুবেদার চর জুবিলী এলাকার মৃত তোফায়েল আহমেদ’র ছেলে।

  • পিতার এ মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে নিহতের ছেলে দিদার। পরে তার স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় চর জব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।