পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে দৌড়াও বাংলাদেশ। মঙ্গলবার সকাল ৯ টায় র‌্যাবের মাদক বিরোধী প্রচারাভিযান ম্যারাথন এ দৌড় প্রতিযোগিতায় প্রায় ৩ হাজার স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করবে।

পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক রইজ উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে মাদক নির্মূল করা র‌্যাবের নিয়মিত কার্যক্রম।

এরই ধারাবাহিক চলমান কার্যক্রম হিসেবে শিক্ষার্থী ও যুব সমাজকে সচেতন করতে “দৌড়াও বাংলাদেশ” শিরোনামে মাদক বিরোধী ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ম্যানুয়াললী অংশগ্রহনকারীর সংখ্যা ২ হাজার ৩শ’ জন শিক্ষার্থী। তবে অনলাইন ভিত্তিক আবেদন কার্যক্রম চালু রয়েছে তাতে আংশ গ্রহনকারীর সংখ্যা বেড়ে ৩ হাজার প্রতিযোগী হতে পারে এমনটাই জানিয়েছেন র‌্যাব-৮ বরিশাল অপস্ শাখা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।