জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা;  জেলার সৈয়দপুরে হোটেল শ্রমিকদের ত্রাণ দিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীমের পুত্র আ’লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ।

গতকাল রবিবার (০৩ মে ২০২০) দুপুরে শহরের টি.আর সড়কের নিজ কার্যালয় থেকে বিতরণ করা হয় এসব ত্রাণ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সারফরাজ মুন্না, হোটেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মৎস্যজীবী লীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নূর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন প্রমুখ। ব্যক্তিগত তহবিল থেকে তিনি ওইসব ত্রাণ বিতরণ করেন।

এ ব্যাপারে প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ তার প্রতিক্রিয়ায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আমাদের বাণী ডট/০৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।