জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; জেলার সৈয়দপুরে সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মুচি সম্প্রদায়ের মানুষের মাঝে চাল বিতরণ করলেন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ।
আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০) শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ নিজ কার্যালয় থেকে বিতরণ করা হয় এসব চাল।
সংরক্ষিত আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীমের পক্ষে ওই ত্রাণ দেয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি জুয়েল সরকার, পৌর শাখার সভাপতি মো. ঈশা মিঠু, সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নূর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন প্রমুখ।
সুবিধাবঞ্চিত ত্রাণ গ্রহিতা মুচি মনুরাম, শ্রীকান্ত, বিশ্বনাথ, গণেশ ও আমরি বলেন দীর্ঘ প্রায় দুই মাস ধরে ঘরবন্দি রয়েছি। কেউ খোঁজ করার মত নেই। একমাত্র আ’লীগ নেতা রাশেদ ভাই আমাদের পাশে এসে দাঁড়ালেন। এ সহযোগিতা যেন তিনি অব্যাহত রাখতে পারবেন বলে ওইসব মানুষ প্রত্যাশা করেন।
