আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার  সোনারগাঁ থানা ও কাঁচপুর ফাঁড়ি পুলিশের সদস্যসহ নতুন আরো ১১জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে । এনিয়ে সোনারগাঁয়ে ৩১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ  মঙ্গলবার (০৯ জুন ২০২০) রাতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় ৬১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা রয়েছে। করোনায় সোনারগাঁয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১১৫ জন।

তারা হলেন সোনারগাঁয়ে করোনায় সোনারগাঁ থানার ১জন পুরুষ, কাঁচপুর নৌ ফাঁড়ি পুলিশের ১পুরুষ সদস্য, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া১জন মহিলা, পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর পল্লীবিদ্যুৎ অফিসে ২জন পুরুষ, সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামে ২জন মহিলা, সোনারগাঁ পৌরসভার পাটাল পাড়া গ্রামে১জন পুরুষ, সনমান্দি ইউনিয়নের নয়াবাজার গ্রামে ১জন পুরুষ,১জন মহিলা ও জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে ১জন পুরুষ আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, দিন দিন সোনারগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা আশংকাজনকহারে বেড়েই চলছে। সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৩৩৬জন।গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।