আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে সামসুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা।

  • আজ শনিবার (৩০ মে ২০২০) সকালে সাদিপুর ইউনিয়নের চোএাপাশা গ্রামে তিনি মারা যান। পরে মৃত সামসুল হককে নারায়নগঞ্জ-৩( সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম দাফন সর্ম্পূন করেন।

এলাকাবাসী জানান, সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত জালালউদ্দিনের ছেলে সামসুল হক কয়েকদিন যাবৎ ঠান্ডা জ্বর ও কাশিতেতে ভুগছিলেন। শনিবার সকালে স্বাসকষ্টে মারা যান।

  • খবর পেয়ে লিয়াকত হোসেন খোকার রোগীর দাফন স্বেচ্ছাসেবক টিম মৃতের বাড়ি গিয়ে তার দাফন সর্ম্পূন করে। স্বেচ্ছাসেবক টিমে ছিলেন সাংসদের পি এ হাফেজ মাহমুদুল আনোয়ার মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওসমান গনি, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু সুফিয়ান, নেছার ও সানাউল্লাহ বেপারী প্রমূুখ।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০মে ২০২০) তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১ হাজার ৪৪৩টি। নমুনা পরীক্ষা করেছি ৯ হাজার ৯৮৭টি গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬১০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। সুস্থ হয়েছে ৩৬০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৩৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৫ জন ও নারী তিনজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রংপুর বিভাগের দুইজন ও সিলেট বিভাগের একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন ১০ জন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১-৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ নয়জন, ৭১-৮০ তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন ও বাকি দুজন বাড়িতে। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৪৬৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৮০ জনকে।

আমাদের বাণী ডট কম/৩০  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।