আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁ উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ -০৩ (সোনারগাঁ)আসনের সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা শাখা ও নারী উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনারগাঁ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
আজ শুক্রবার (১লা মে ২০২০) উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় মহিলা পার্টির মোগরাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি সানোয়ারা বেগমের কাছে এ ত্রাণ সামগ্রী তুলে দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনারগাঁ উপজেলা শাখা সাধারণ সম্পাদক জাহানারা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জাহেদা আকতার মনি।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/পিপিএ
