আলমগীর হোসেন প্লাবন,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা;  জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় হতদরিদ্র পরিবারে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পাশের ভাসমান ৫০টি পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রান বিতরণ করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এলএলআরএস ব্যাটালিয়নের মেজর সাজ্জাদুল হাসানের নেতৃত্বে ভাসমান পরিবারে ত্রান বিতরণে কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।

আমাদের বাণী ডট কম/২৯এপ্রিল ২০২০/পিপিএ  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।