নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার; জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ডিলার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও তার ছেলে আজিজকে ১০ টাকা মূল্যের চাল চুরির অভিযোগে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে। দীর্ঘদিন থেকে তারা উপকার ভোগীদের চাল সুকৌশলে আত্মসাৎ করে বিক্রী করে আসছিল।
গতকাল বুধবার (২৯ এপ্রিল ২০২০) রাত ১২টার দিকে শ্রীমঙ্গল র্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. শামিম আনোয়ার এর নেতৃত্বে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মো. অব্দুল্লাহ্ ও তার ছেলে আজিজুর রহমান আজিজ।
জানা যায়, গোলের হাওর ও এর আশপাশের এলাকায় গিয়ে কার্ড নাম্বার ৫৭২ সাগর দেব বর্মা, কার্ড নাম্বার ৫৭১ সুবাস দেব বর্মা, কার্ড নাম্বার ২৬৩ মো. মনির মিয়া, কার্ড নাম্বার ৫৭৪ হরেন্দ্র দেব বর্মা, কার্ড নাম্বার ৫৬৭ রামচরন গড়, কার্ড নাম্বার ৫২৯ রাধা কৃঞ্চ রাজভর, কার্ড নাম্বার ৫৬৬ মনু রাম গড় ও কার্ড নাম্বার ৫৭৩ প্রবীত দেব বর্মাসহ আরও কয়েক জনের সাথে কথা বলে জানতে পারেন এ পর্যন্ত ১২ বার চাউল বিলির জন্য আসলেও তারা কেহ কেহ একবার, আবার কেহ কেহ ৪-৫ বার পাবার পর আর চাল পাননি।
এ চালগুলো সুকৌশলে উপকার ভোগীর মাঝে বিলী না করে রাতের আঁধারে অন্যত্র বিক্রী করার উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে বাজার চৌকিদার আটক করে এর সত্যতাও পাওয়া যায়। সবকিছু বিবেচনা করে তাদের চ্যালেঞ্জ করলে তাদের কাছ থেকে ২১০ কেজি চাল উদ্ধার করে ২ জনকে আটক করা হয়।
র্যাব-৯ এর অধিনায়ক এএসপি আনোয়ার হোসেন শামিম জানান, ডিলার আবু আব্দুল্লাহ দীর্ঘদিন থেকে উপকার ভোগীদের টিপসজি জাল করে চাল আত্মসাৎ করে বিক্রী করে আসছিল এর প্রমাণ পাওয়া গিয়েছে। ঘরে খাতাপত্রে ২৩ বস্তা থাকার কথা থাকলেও ৩০ বস্তা চাল পাওয়া যায়। উপযুক্ত প্রমানের ভিত্তিতে চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে ডিলার আবু আব্দুল্লাহ ও ছেলে আব্দুল আজিজকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি বলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আরও এরকম অভিযোগ রয়েছে, তদন্ত পূর্বক গরীবের হক মেরে খাওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ
