পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে (৬ আগস্ট) ১২ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ছুটি শেষে পুনরায় ১৮ আগস্ট সকাল নয়টায় শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্টার অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঈদের ছুটির আগে মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক শেষ কার্যদিবস। ফলে পরের দিন বুধবার আবাসিক হলসমূহ বন্ধ হবে। এদিন সকাল ১১ টার মধ্যে শিক্ষার্থীদের আটটি আবাসিক হল ছাড়তে নির্দেশ দিয়েছে প্রভোস্ট কাউন্সিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।