বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদোন্নতিতে অনুপাত প্রথা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। একইসাথে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন সরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অনুরূপ স্কেলে দেয়ার দাবি জানিয়েছেন তারা।

আর অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের পরিবর্তে শিক্ষক-কর্মচারীদেরকে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিক্যাল ভাতা দেয়ার দাবিও জানিয়েছেন তারা।

শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সভায় এসব দাবি জানান নেতারা। সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক নেতা ও শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী।

এছাড়া সভায় শিক্ষকদের টাইম স্কেল বা উচ্চতর বেতন গ্রেড প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের নতুন নীতিমালা বাতিল করে পূর্বের নীতিমালা পূণর্বহালের দাবিও জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।