কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা; রাজবাড়ী জেলার কালুখালী থানায় করোনা দূর্যোগে লকডাউনে কাজহীন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থী খাইরুল হাসু।
আজ রবিবার (২৪ মে ২০২০) উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঢাকা কলেজস্ত রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ছাত্রলীগ নেতা খাইরুল হাসু অসহায় ৬০ টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে এই খাদ্য সামগ্রী তাঁর নিজের গ্রামে বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ঈদ সামগ্রী ছিল সেমাই, চিনি, সাবান, দুধ ও পেষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন বি- কয়া ফারি’র এসআই জামিল, খায়রুল বাসার, জুলফিকার বিশ্বাস ও রাসেদ মোল্লাসহ স্থানীয়রা।
আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ
