বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পলাতক আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের রেজাউল মিয়ার ছেলে মাদক মামলার পলাতক আসামী মিলন মিয়াকে সোমবার রাতে নিজ এলাকা থেকে এএসআই মাহাবুব হোসেন গ্রেফতার করেন। সে থানায় জিআর ৫২/১৮ নং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

একই রাতে খাজুরিয়া গ্রামের মতিলাল ঘরামীর ছেলে সিআর ৯/১৮নং মামলার পলাতক আসামী নিখিল ঘরামীকে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।