আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা; জেলার আটোয়ারী উপজেলায় ডোবার পানিতে ডুবে সিয়াম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জুন ২০২০) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত সিয়াম ওই এলাকার মো. দুলাল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে সিয়াম ডোবায় পড়ে ডুবে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. ইজার উদ্দীন পানিতে ডুবে সিয়াম নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।