পুলিশি বাধার উপেক্ষা দিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে মিছিলটিতে বাধা দেয় পুলিশ। পরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভটি পালন করেন নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেয়।এ সময় বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সাধারণ সম্পাদক উহিদুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু, যুবদলের সভাপতি আবু নূরসহ নেতাকর্মীরা। এ সময় আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেয় বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।