রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেছেন,আওয়ামীলীগে কোন দূর্বৃত্ত রাখা হবে না। দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে।এই অভিযানে দূর্বৃত্তদের বাদ রেখে, যারা দলের জন্য কাজ করতে চায় তাদের কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। আমাদের দূর্বৃত্তের কোন প্রয়োজন নেই। কারন জনগন আমাদের পক্ষে আছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জনগন তার প্রমান দিয়েছেন।

তিনি শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।

সম্মেলনের প্রথম পর্বের সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব। মোঃ জিল্লুল হাকিম আরো বলেন,যারা আওয়ামীলীগের সাথে বেঈমানী করে জনগন তাদের ছাড়ে না । ইতিপূর্বে আপনারা এর প্রমান পেয়েছেন। অনেকে জনবিচ্ছিন্ন হয়ে দল থেকে ছিটকে পরেছে। অনেকে দলের মধ্যে থেকেও জনগনের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু জনগন তা মেনে নেয়নি।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,পাংশা উপজেলঅ পরিষদ চেয়ারম্যান আধ্যাপক ফরিদ হাসান ওদুদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, ,রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকমল হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।