ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর চ্যাম্পিয়ন হয়েছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ (২৮ তম ব্যাচ)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (২৯ তম ব্যাচ) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ২৯ তম ব্যাচ। ১৩ ওভারে ৯২ রান সংগ্রহ করে তারা। ২৮ তম ব্যাচের পক্ষে ৪ টি উইকেট নেয় সাগর আলী।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ২৮ তম ব্যাচ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অধিনায়ক মুসলিম উদ্দিন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের ট্রফি ও পুরষ্কার তুলে দেন তিনি।

এসময় তিনি বলেন, “সারাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে যখন শিক্ষার্থীদের মাঝে অসহিষ্ণুতা বিরাজ করছে। জুনিয়র সিনিয়রদের মাঝে র্যাগিংয়ের সম্পর্ক বিরাজমান, সেখানে এমন একটি সুষ্ঠু আয়োজন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে সকলের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি হবে বলে আসি আশাবাদী।”

উল্লেখ্য, আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে গত ১৫ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। এতে বিভাগের ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত ৫ টি শিক্ষাবর্ষ অংশগ্রহণ করে। এর মধ্যে ২৮ তম অপরাজিত হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।