ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ও খালেদা জিয়া হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। শেখ রাসেল হলে অধ্যাপক ড. রবিউল হোসেন এবং খালেদা জিয়া হলে অধ্যাপক ড. রেবা মন্ডলকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।
শনিবার বিকেলে ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন,”উপাচার্য স্যার দিনের লাস্ট আওয়ারে তাদের দুজনকে দুই হলের প্রভোস্ট হিসেবে আগামি এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
জানা যায়, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মোঃ রাশেদুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক ড. রবিউল হোসেন এবং খালেদা জিয়া হলে অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তীর স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক ড. রেবা মন্ডডল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।