সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা; জেলার মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয়ে অপরাধ দমনে মাদক ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২০) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা।

প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহিউদ্দিন, অত্র স্কুলের সকল শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. নাসির উদ্দিন মৃধা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এ রোগে আক্রান্ত হলে জীবন গড়বাদ হয়ে পড়বে। তাই তোমরা ইভটিজিংয়ের সাথে জড়িত হতে পারবে না। ইভটিজিং একটি জীবনকে কেড়ে নেয়। তাই নিজে ইভটিজিং করবে না, অন্যকেও বিরত থাকতে সহযোগিতা করবেন।

এ সময় ওসি আরও বলেন, একটি জীবনকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট। তাই দেশ জাতি ও সমাজকে সুরক্ষিত রাখতে মাদক থেকে দুরে থাকতে হবে। মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং থেকে সবাইকে বিরত থাকতে হবে। সামাজিক অপরাধ রোধে সবাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

আমাদের বাণী ডট কম/২৭ ফেব্রুয়ারি ২০২০/টিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।