আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় ছেলে শিশুসহ আরো ৩ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে। তাদের মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, একজন ছেলে শিশু।
মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস ও ভৈরবদী গ্রামে ২ জন পুরুষ ও উদ্ভবগঞ্জ এলাকায় এক জন ছেলে শিশুর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগী মোট ৮৬ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৩ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও শিশু রয়েছে।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ৮৬ জন, সুস্থ হয়েছেন ১৫জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ২জন।
তিনি আরো জানানা, আজ পর্যন্ত সোনারগাঁ থেকে ৪২৫ জনের নমুনা সংগ্রহ হরে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৮৬ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন। গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন
