নিজস্ব সংবাদদাতা, রাজশাহী; প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ ছাত্রী  বেশ কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল । এ ঘটনায় অষ্টম শ্রেণির ওই ১৫ ছাত্রীকে ক্লাসে ডেকে পিটিয়েছেন শিক্ষক।

গত বৃহস্পতিবার (১২ মার্চ ২০২০) বিদ্যালয়টির সহকারী শিক্ষক পল্লব কুমার সেন এ কাণ্ড ঘটনা। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্রীদের মাঝে।

এ বিষয়ে অভিভাবকরা বলছেন, করোনাভাইরাস আতঙ্কে মেয়েরা জনসমাগম এড়াতে বিদ্যালয়ে যাচ্ছিল না। কিন্তু বৃহস্পতিবার বিদ্যালয় থেকে যোগাযোগ করে জরুরি প্রয়োজনের কথা বলে ডেকে নেয়া হয়। বিদ্যালয়ে যাবার পর ছাত্রীদের লাঠি দিয়ে পিটিয়েছেন সহকারী শিক্ষক পল্লব কুমার সেন।

এই অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক পল্লব কুমার সেন জানান, করোনা আতঙ্ক নয়, ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রীরা প্রাইভেটে সময় দিচ্ছে।

অষ্টম শ্রেণির  ১২০ জন ছাত্রীর মধ্যে ক্লাসে উপস্থিত থাকছে মাত্র ২০ থেকে ৩০ জনের মতো। উপস্থিতি বাড়াতে অনুপস্থিত ছাত্রীদের ডেকে এনে তিনি শাসন করেছেন।

ছাত্রী পেটানোর বিয়ষটি তার জানেন না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন,  শিক্ষার্থী কিংবা তাদের অভিভাবক তার কাছে এমন কোনো অভিযোগ দেননি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক বলেন, শাসনের নামে শিক্ষার্থীদের মারধর করা যাবে না। এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। শনিবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৫৮৩৫ জন। অপরদিকে ৭৫ হাজার ৯২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৫৩৪ জন।

আমাদের বাণী ডট কম/১৫ মার্চ ২০২০/সিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।