কলাপাড়ায় ১৯৯৩ সনের এসএসসি ব্যাচের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে পৌর শহরের চায়না-গার্ডেন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টের এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ইফতার পার্টি আয়োজন কমিটির আহ্বায়ক দেবাশীষ মুখার্জী টিংকু, যুগ্মআহ্বায়ক মো. সাইফুল ইসলাম সাগর, সদস্য মো. রাজ্জাক হোসেন, শহিদুল ইসলাম শাহীন, মিজানুর রহমান, জসীম পারভেজ এবং খান এ রাজ্জাক প্রমুখ। ইফতার পার্টি শেষে নৈশ্য ভোজে এসএসসি ১৯৯৩ ব্যাচের সকল বন্ধুরা মিলিত হয়।

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মো. বরিশ উদ্দিন বেপারী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।