সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় ৪ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১০ জন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার পর নৌকাটি ঝড়ের কবলে পড়লে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নিহত ৪ শিশুর কারও নাম-পরিচয় জানা যায়নি।

রফিনগর ইউপি সদস্য মিয়া উদ্দিন ও স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে চরনারচর ইউনিয়নের পেরুয়া যাওয়ার পথে ২০-২৫ জন যাত্রীসহ একটি ইঞ্জিন চালিত নৌকা কালিয়াকুটা হাওরের আইনুল বিলের পাশে ঝড়ের কবলে পরে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে রাত ৯টা পর্যন্ত ৪ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০- জন নিখোঁজ রয়েছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, নৌকাডুবে চার শিশু মারা গেছে। নিখোঁজ আছেন কয়েকজন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।