রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক কৃষকের গোয়ালঘরে অগ্নিকান্ডের সূচনা হয়ে ২ টি গরু মারা গেছে। সোমবার রাতে কালুখালী মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ী এলাকায় এই অগ্নিকান্ডের সূচনা হয়।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষকের নাম ওয়াজেদ মোল্যা।

ক্ষতিগ্রস্থ কৃষক জানায়,সোমবার রাত ২ টার পর মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। তিনি সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রেনের চেষ্টা করেন। এরই মধ্যে দুটি গরু আগুনে পুরে মারা যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। আগুনে আরো ২ টি গরু ঝলসে যায় বলে জানান ওই কৃষক।

কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।