রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া বাজার থেকে এক পান ব্যবসায়ীকে অপহরন করেছে দুর্বত্তরা। পরে ওই ব্যবসায়ীর পরিবারের লোকজনের কাছ থেকে মুক্তিপন হিসেবে বিকাশ নাম্বারে ৫ হাজার টাকা আদায় করেছে দুর্বত্তদল। আরো মুক্তিপনের জন্য দুর্বত্তরা এখনো ওই ব্যবসায়ীকে আটকে রেখেছে।

গত বুধবার সারে তিনটায় এই অপহরনের ঘটনা ঘটে। অপহৃত পান ব্যবসায়ীর নাম মোয়াজ্জেম মন্ডল। সে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রাইপুর গ্রামের মৃত মান্নান মন্ডলের পুত্র।

অপহৃত পান ব্যবসায়ী মোয়াজ্জেম মন্ডলের বোন রাবেয়া বেগম জানায়,গত মঙ্গলবার রাতে তার ভাই মোয়াজ্জেম পান কেনার উদ্দেশ্যে কুষ্টিয়া আসে। রাতে সে বোন রাবেয়া বেগম এর বাসাতেই অবস্থান নেয়। সকালে সে পান নিয়ে কালুখালীতে আসে। বিকেল সারে তিনটাই বোন রাবেয়া বেগম মোয়াজ্জেমের নাম্বারে ফোন দিলে সে কালুখালী বাজারে বলে তাকে জানায়। পরক্ষনই তার আশপাশে থাকা কতিপয় দুর্বত্ত গালিগালাজ করে মোয়াজ্জেমের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর থেকে বোন রাবেয়া বেগম আর তার ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেনি। পরে তিনি পারিবারিক লোকজনের সাথে যোগাযোগ করে অপহরনের বিষয়টি নিশ্চিত হন।

মোয়াজ্জেম হোসেনের স্ত্রী পলি খাতুন জানায়, বুধবার রাতে অপহরনকারীরা তার স্বামীর মোবাইল নাম্বার থেকে ফোন করে তার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। তাদের দেওয়া বিকাশ নাম্বারে স্ত্রী পলি খাতুন ৫ হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে বাঁকী টাকার জন্য সময় নেয়। নাম্বারটি প্রায়ই বন্ধ করে রাখায় শংকার মধ্যে আছে পলি খাতুন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ জানান, মোয়াজ্জেম হোসেনের বিষয়টি তাকে অবগত করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।