রাজবাড়ীর কালুখালী উপজেলায় মা ইলিশ রক্ষার পৃথক ২ অভিযানে ৮ মৎস শিকারীকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়া মৎস্য শিকারীদের কাছ থেকে ৩শ কেজি মা ইিেলশ উদ্ধার করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস মঙ্গলবার রাতে ও বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে । কালুখালীর সহকারী কমিশনার ( ভূমি ) শেখ নূরুল আলম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ পরিচালিত ভ্রাম্যমান আদালতের রায়ে এই রায় প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানায় , ২ মৎস্য শিকারীরা মঙ্গলবার রাতে পদ্মা নদী থেকে মা ইলিশ শিকার করছিলো। এসময় তাদেরকে হাতেনাতে ধরে কালুখালীর সহকারী কমিশনার ( ভূমি ) শেখ নূরুল আলম পরিচালিত ভ্রাম্যমান আদালতের হাজির করা হয়। আদালতে ২ মৎস্য শিকারীরা নিজেদের দোষ শিক্ষার করলে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো কালুখালী রতনদিয়া ইউপির লস্করদিয়া গ্রামের রহমান শেখ ও পাবনা জেলার নাজিরগঞ্জের হারুন ম-ল । এদের কাছ থেকে ২ শ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

এছাড়া বুধবার ৬ মৎস্য শিকারী পদ্মা নদী থেকে মা ইলিশ শিকার করছিলো। এসময় তাদেরকে হাতেনাতে ধরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ পরিচালিত ভ্রাম্যমান আদালতের হাজির করা হয়। আদালতে ৬ মৎস্য শিকারীরা নিজেদের দোষ শিক্ষার করলে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো পাবনার উদয়পুর গ্রামের আব্দুল করিম,সুজানগরের ইন্দ্রজিতপুর গ্রামের মেছের প্রামানিক সেলিম প্রামানিক,সাতবাড়ীয়ার নাজমুল হোসেন,মালিহার আবুল কাসেম মন্ডল ও আ: মজিদ। এদের কাছ থেকে ১ শ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাছ কালুখালী ও পাংশার বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।