রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো চাউল বিতরন কর্মসুচির উদ্বোধন করেন।

এসময় বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হালিমা বেগম, ট্যাগ অফিসার আঃ জব্বার,ইউপি সচিব খলিলুর রহমান,ইউপি সদস্য আঃ করিম মোল্যা,সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বোয়ালিয়া ইউপির ১ হাজার ৯০ জন দুস্থ মানুষ এই কার্ডের সুবিধা ভোগ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।