চলমান আমন ধান সংগ্রহ মৌসুম- ২০১৯-২০ অর্থবছরে কুমারখালীতে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে নন্দলালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) এম, এ মুহাইমিন আল জিহান, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, ‍উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালু রহমান, খাদ্য পরিদর্শক মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নওশের আলী বিশ্বাস।

চলতি মৌসুমে কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নের উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে সরাসরি এক হাজার ৬৮২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।