কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি ও সাবেক কমিটির একই স্থানে পরিচিতি সভা অনুষ্ঠানে সংঘাতের আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।একই সাথে যদুবয়রা জয়বাংলা বাজার ও আশেপাশের দোকানপাট রাত ১২ টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়,গতকাল শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার যদুবয়রা ইউনিয়ের জয় বাংলা বাজারে বর্তমান ও পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা একই সময় একই স্থানে পাল্টাপাল্টি পরিচিতি সভার আয়োজন করে।এতে চলমান কমিটিতে যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখার সিদ্ধান্ত হয় যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।

অপরদিকে পদবঞ্চিতদের সভায় যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখার সিদ্ধান্ত হয় জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল আলম। এদিকে একই সময় একই স্থানে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি পরিচিতি সভায় ব্যাপক সংঘর্ষের আশংকা করা হয়।

তারই প্রেক্ষিতে যদুবয়রা ইউনিয়নের জয় বাংলা মোড়ে ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটির আলোচনা অনুষ্ঠান একই সময়ে ও একই স্থানে করার সিদ্ধান্ত নেবার কারনে আইন শৃঙ্খলা বিঘ্নিত হবার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিবুল ইসলাম খান জয়বাংলা বাজার ও আশপাশ এলাকায় দুপুর ১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করেন।
দিনভর নানা গুঞ্জনের পর কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।