কুষ্টিয়ার কুমারখালীতে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৫ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জীব মঙ্গল সনাতন সংঘ আয়োজনে শুক্রবার সকালে উপজেলার ভালুকা পূর্বপাড়া পূজা মন্দির হতে শেভাযাত্রা শুরু হয়ে রামনগর শিব মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জীব মঙ্গল সনাতন সংঘের সভাপতি শ্রী বাসু দেব মন্ডলের সভাপতিত্বে এক ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সমরেশ কুমার চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু দেবদুলাল বিশ্বাস ,পূজা উদযাপন কমিটির নেতা ডাঃ দ্বিজেন সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
