কুষ্টিয়া জেলা সংবাদদাতা; খাদ্য অধিদপ্তর কর্তৃক আসন্ন বোরো ধান সংগ্রহ মৌসুম -২০২০ এ স্বচ্ছতার সাথে প্রকৃত কৃষক নির্বাচনের লক্ষ্যে জেলার কুমারখালীতে উন্মুক্ত লটারী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২০)  সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

এসময় পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাম্মেল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত লটারীর মাধ্যমে একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন থেকে ৬ হাজার ৮০৪ জন কৃষকের তালিকা প্রস্তুত করে তন্মধে ৭৫৫ জন কৃষক নির্বাচন করা হয়।এরমধ্যে নন্দনালপুর ইউনিয়নে ১৮০ জন, সদকীতে ১৬০ জন,শিলাইদহ ১৩৫ জন,জগন্নাথপুর ১২০ জন, চরসাদিপুর ৩৫, চাঁদপুর ৩৫, কয়া ২০, যদুবয়বা ২০,চাপড়া ১৫ জন,বাগুলাট ১৫, পান্টি ৫ জন এবং পৌরসভায় ১৫ জন কৃষক।

আমাদের বাণী ডট কম/২৭  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।