বুধবার ২৫ ডিসেম্বর বড়দিন। এদিন যীশুখ্রিষ্ট মাতা মেরীর গর্ভে জন্মগ্রহণ করেন। সে কারনে সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিনকে সবচাইতে বড় ধর্মীয় উৎসবের দিন হিসাবে পালন করে থাকেন।
সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতেও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে পালিত হয়েছে বড়দিনের অনুষ্ঠান।
পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে উপজেলার চার্চে সারাদিন ব্যাপী অনুষ্ঠান পালিত হয়। রেভারেন্ড জাকের আলী শুভ ও পালক ডেভিড ফজলু ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা ও কেক কেটে বড়দিনের অনুষ্ঠানের সূচনা করেন।
পরবর্তীতে তারা বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
