কুষ্টিয়ার খোকসা থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও বর্ষিয়াণ আইনজীবী এ্যাডঃ গিয়াস উদ্দিন মিঞা মারা গেছেন। তাঁর মৃত্যুতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি, জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতা, দ্রোহ পরিবার, খোকসা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানাতে তার পেয়ারাতলার বাড়িতে ছুটে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে এ্যাডঃ গিয়াস উদ্দিন মিঞার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেহাত্তর বছর। দুই পুত্র এক কন্যা স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি মৃত মসলেম উদ্দিন মিঞার ৮ পুত্রের মধ্যে বড়ছিলেন। সোমবার বিকালে কুষ্টিয়া পৌর কবর স্থান চত্বর তার নামাজে জানাজার পর এই কবর স্থানে তার দাফন করা হয়। তারা নামাজে জানাজায় আইজীবী, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবিন্দুসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
সাপ্তাহিক দ্রোহ পত্রিকার অন্যতম স্বপ্ন দ্রষ্ঠা পতিতযশা প্রয়াত আইজীবী গিয়াস উদ্দিন মিঞার জন্ম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামে মুসলিম পরিবারে। প্রখড় মেধাবী মানুষটি প্রথম কর্মজীবন শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে। পাঠ অনুরাগিতা থেকে তিনি আইন পড়া শুরু করেন। এলএলবি পাশ করে কুষ্টিয়া জর্জ কোটের এক বর্ষিয়াণ আইনজীবীর সহচার্যে অল্প সময়ের মধ্যে এ পেশায় নিজের অবস্থান সৃষ্টি করেন। তিনি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।
