ক্লাস ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন পার্কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অবস্থান করায় কুষ্টিয়ায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জিয়া শিশু পার্ক ও রেনউইক বাঁধের পার্কে এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন পার্কে অবাধে চলাফেরা করে। তাই জেলা পুলিশ সুপার এস এম আরাফাত এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আটক করা শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।