হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  কুষ্টিয়ার ছিন্নমূল মানুষের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান খাবার বিতরণ করেছেন।

জেলা শহরের মজমপুর, পাঁচ রাস্তা, ছয় রাস্তা ও থানা মোড়, রেলস্টেশন, কলেজ ও হাসপাতাল মোড়, বড়বাজার রেলগেট, কাটাইখানা মোড়, মিনিসিটি বাজার এলাকা সহ শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল অসহায় মানুষ না খেয়ে রয়েছে তাদের হাতে খাবার পৌছে দেন তিনি।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি ভাবে লকডাউন ঘোষণা হওয়ায়, অনেক দিনমজুর অনাহারে না খেয়ে দিন পার করছে। এদিকে যাত্রীর সন্ধানে যে সকল রিকশা চালক কাজ শেষে খাবার হোটেলে খেয়ে দিন পার করত, সে সকল মানুষ চরম বিপদে পড়ছে। হোটেল গুলো বন্ধ হওয়ায় তারা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। এমন দৃশ্য কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর নজরে পড়লে তিনি অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বেশ কয়েকদিন নজরে পড়ে মোস্তাফিজুর রহমান খাবার বিতরণ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান  বলেন, মানবতার সেবাই পুলিশ, আপনারা করোনা প্রতিরোধ করতে বাড়িতে থাকুন আমরা আপনাদের খাবার পৌছে দিবো।

তিনি আরো বলেন কোন ব্যক্তি যেন না খেয়ে থাকে সেদিকে পুলিশের নজর রয়েছে।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।