হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের বাসিন্দা আবু দাউদ ঢাকায় চাকরি অবস্থায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গতকাল (শুক্রবার) ঢাকাতে মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কুমারখালীর কুশলীবাসা গ্রামের আবু দাউদ ঢাকায় অবস্থান কালে অসুস্থ হয়ে পড়লে তিনি ঢাকা মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় (কোভিড-১৯) আক্রান্ত।
হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১লা মে বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি মারা যান। ঢাকা থেকে লাশবাহী এ্যাম্বুলেন্সে তার লাশ গ্রামের বাড়ী কুশলীবাসা নিয়ে এসে আজ (শনিবার) ভোরে কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান,থানা পুলিশ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশিদুজ্জামান তুষার সহ কয়েকজন উপস্থিত থেকে জানাজা শেষে কুশলীবাসা কবরস্থানে তাকে দাফন করেন। পরে মৃত আবু দাউদের পরিবার এবং নিয়ামতবাড়ী গ্রামে তার শশুরবাড়ীর পরিবারের সদস্যদের নির্দিষ্টস্থানে লকডাউন করে প্রশাসন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুজিবুর রহমান বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।