অংকন তালুকদার, গোপালগঞ্জ  জেলা সংবাদদাতা;  জেলার কোটালীপাড়া উপজেলায় নিউটন বাড়ৈ(৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০)   দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী নিউটন বাড়ৈ কলাবাড়ী গ্রামের নিশি কান্ত বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে বৈকুন্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় ভেকু মেশিনের নিচে পড়ে বৈকুন্ঠপুর গ্রামের বিজয় বাগচীর ছেলে কমলেশ বাগচীর কিছু পাকা ধান নষ্ট হয়। এ নিয়ে নিউটন বাড়ৈর সাথে কমলেশ বাগচীর কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কমলেশ বাগচী ও তার দু’ভাই বিপুল বাগচী এবং বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যায়।

এলাকাবাসী আহত অবস্থায় নিউটন বাড়ৈকে তার বাড়িতে নিয়ে আসে।বাড়ীতে আনার পর নিউটন বাড়ৈর শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে পরিবারে লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

নিউটনের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি) শেখ লুৎফর রহমান বলেন,ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে।দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।